মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার(১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিযদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও কাজী নাহিদ ইভার সভাপতিত্বে দিবসটি উদযাপন উপলক্ষে বক্তব্য রাখেন; সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, হোসেনপুর থানার ওসি (তদন্ত) লিমন বোস, সাবেক অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাহেদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাসিম সবুজ, যুগ্ম আহ্বায়ক মোঃ আবুবকর সিদ্দিক বাক্কার, যুগ্ম আহ্বায়ক মোঃ কাঞ্চন মিয়া, মো. শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন, ইসলামী আন্দোলন হোসেনপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা কারিমুল্লাহ্, সাংবাদিক মিজবাহ উদ্দীন মানিক,সঞ্চিত চন্দ্র শীল, মোঃ জাকির হোসেন, এস কে শাহীন নবাব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত শিক্ষার্থী রতন ভূঁইয়া প্রমুখ।
সভায় বিভিন্ন দফতরের প্রধানগণ, সাংবাদিক ও সুশীল নাগরিকগণ উপস্থিত ছিলেন।