শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

এখনো খালি চোখে কুরআন পড়তে পারেন শতবর্ষী মফিজ মাস্টার

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে
এখনো খালি চোখে কুরআন পড়তে পারেন শতবর্ষী মফিজ মাস্টার
মফিজ মাষ্টারের বর্তমান বয়স শত ছুঁই ছুঁই। শত বছরের কাছাকাছী বয়সী এই প্রবীন ব্যাক্তি এখনো সবকিছু প্রায় স্বাভাবিক ভাবেই করতে পারেন৷ কুরআন ও বই পুস্তক খালি চোখে পড়তে পারেন। এছাড়াও বাংলা ও ইংরেজিতে লিখতেও পারেন তিনি৷ গ্রামের মানুষের কাছে এই বয়সী মানুষটির আলাদা ভক্তি রয়েছে।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাংরি গ্রামে তার বাড়ি৷ সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকুরী না করলেও স্বাধীনতার আগে থেকেই গ্রামে ছাত্রদের পড়াতেন নিজ উদ্যোগেই ৷ তাই গ্রামে তার পরিচিতি মাস্টার হিসেবেই। পড়ানোর সুবাদে তার হাজারো ছাত্র সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সরকারি গুরুত্বপূর্ণ চাকরিতে রয়েছে অনেক ছাত্র। 
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মফিজ মাস্টারের ৩ মেয়ে ও দুই ছেলে রয়েছে৷ সবারই বিয়ে হয়েছে৷ ছেলেমেয়েরা সবাই যার যার অবস্থান থেকে প্রতিষ্ঠিত৷ বাড়িতে তার সহধর্মিণী রয়েছে৷ তবে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। বড় ছেলে পিতামাতার দেখভাল করে থাকেন৷ মফিজ মাষ্টার ধর্ম পালনে অধিক মনোযোগী ৷ পরহেজগার মানুষ হিসাবে এলাকার সবার নিকট সম্মানিত ব্যাক্তি৷ এলাকার যে কোন অনুষ্ঠান হলে তিনি আমন্ত্রিত হন৷
.
এছাড়াও গ্রামের মানুষের বিশেষ আমন্ত্রণে প্রায় প্রতিদিন বাড়ি বাড়ি যান৷ সবাই তার নিকট দোয়া নেওয়ার জন্য আসেন। মানুষ খুশি হয়ে যা দেন, তাই হাসিমুখে গ্রহণ করেন৷ তাই দিয়ে নিজের চলার খরচ মিটিয়ে থাকেন। বই দিলে তিনি খালি চোখে অনায়াসে পড়তে পারেন৷ এছাড়াও একাই এখনো বাড়ি যেতে পারেন তিনি। বর্তমানে কানে সামান্য কম শুনলেও স্মরণশক্তি স্বাভাবিক অবস্থায় রয়েছে৷ দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও রমজান মাসের সবগুলো রোজা তিনি পালন করে থাকেন৷
.
গোবিন্দপুর ইউনিয়নের ডাংরি গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন,’চাচা ( মফিজ মাষ্টার) খুবই ভালো মনের মানুষ। এখনো তিনি অনায়সে কুরআন ও বইপত্র চশমা ছাড়াই পড়তে পারেন৷ বিষয়টি আমাদের কাছে খুবই ভালো লাগে৷ আমাদের গ্রামের সবাই ওনাকে শ্রদ্ধা ও সম্মান করে থাকি৷’
.
মফিজ মাস্টার বলেন,’আল্লাহর অশেষ রহমতে আমি রোগ মুক্ত হয়ে এখনো সুস্থ আছি৷ বর্তমানে আমার বয়স ৯৫ ছাড়িয়ে যাচ্ছে। যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের কাছ থেকে দেখেছি। তাদের আমি দেশের জন্য যুদ্ধ করতে উদ্ভুদ্ধ করতাম। আমার কাছ থেকে দোয়া নিতো তারা৷ যতদিন বেঁচে আছি মানুষের মধ্যে ধর্ম প্রচার ও আল্লাহর ইবাদত করে কাটাতে চাই৷’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com