সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে তাড়াইলে বিক্ষোভ মিছিল

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে
ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে তাড়াইলে বিক্ষোভ মিছিল

লিস্তিনে মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তৌহিদী জনতা।

গতকাল শনিবার দুপুর ২টায় তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষোভ মিছিলটি তাড়াইল সদর বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে সমবেত হয়।

বিক্ষোভ মিছিলে তৌহিদী জনতা ফ্রি ফ্রি ফিলিস্তিন, দুনিয়ার মজলুম এক হও লড়াই করো, ওহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার, বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো সহ ইসরায়েলের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁদের হাতে হামলার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তাড়াইল উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা ইসরায়েলের হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরতি দেওয়ার পরও ইসরাইল চুক্তি ভঙ্গ করে গাজার বেসামরিক মুসলমানদের উপর নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ভারতের নাগপুরে মুসলিম নিপীড়ন বন্ধ করার জন্য ভারতের দৃষ্টি আকর্ষণ করছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com