শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে উপকারভোগীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে
হোসেনপুরে উপকারভোগীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ
কিশোরগঞ্জের হোসেনপুরে উপকারভোগীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।
রোববার ( ২৩ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণের আয়োজন করে উপজেলা সমাজসেবা অফিস।  উপজেলা সমাজসেবা অফিসার মো: এহাছনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ – আল- সোহান। উপজেলা সমাজসেবা অফিস জানায়, বিভিন্ন ইউনিয়নের ৮৫ জন সদস্যদের মাঝে ২২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
জানতে চাইলে উপজেলা সমাজসেবা অফিসার মো : এহছানুল হক বলেন, আর্থসামাজিক উন্নয়নের অংশ হিসেবে উপকারভোগীদের মাঝে প্রতি বছর সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়ে থাকে। ঋণগ্রহীতাগণ ১০ কিস্তিতে প্রতিমাসে ঋণ পরিশোধ করার বিধান রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com