সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

তাড়াইলে ভিজিএফ’র চাল পাচ্ছে ২৪ হাজার ৪৫৩ পরিবার

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে
তাড়াইলে ভিজিএফ'র চাল পাচ্ছে ২৪ হাজার ৪৫৩ পরিবার

ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নে দুঃস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

গতকাল রোববার উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারিভাবে উপজেলার সাতটি ইউনিয়নে ২৪ হাজার ৪৫৩টি দুঃস্থ-অসহায় পরিবারের মাঝে ২৪৪ দশমিক ৫৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কার্ডপ্রতি ১০ কেজি করে চাল বরাদ্দ রয়েছে। 

গত বৃহস্পতিবার থেকে তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নে কার্ড প্রতি ১০ কেজি করে ২৪ হাজার ৪৫৩ টি দুস্থ-অসহায় পরিবারের মাঝে ওইসব চাল বিতরণ করা হচ্ছে। তাড়াইল উপজেলার ২৪ হাজার ৪৫৩ টি কার্ডের বিপরীতে ২৪৪.৫৩০ মেট্রিক টন  বরাদ্দ মেলে। এরমধ্যে তালজাঙ্গা ইউনিয়নে ৩ হাজার ২৬৫ টি কার্ডের বিপরীতে ৩২.৬৫০ মেট্রিক টন, রাউতি ইউনিয়নে ৩ হাজার ৬৫৭ টি কার্ডের বিপরীতে ৩৬.৫৭০ মেট্রিক টন, ধলা ইউনিয়নে ৩হাজার ৪২১ টি কার্ডের বিপরীতে ৩৪.২১০ মেট্রিক টন, জাওয়ার ইউনিয়নে ৩ হাজার ৪৫০ টি কার্ডের বিপরীতে ৩৪.৫০০ মেট্রিক টন, দামিহা ইউনিয়নে ৪ হাজার ৩০ টি কার্ডের বিপরীতে ৪০.৩০০ মেট্রিক টন, দিগদাইড় ইউনিয়নে ৩ হাজার ২৫৫ টি কার্ডের বিপরীতে ৩২.৫৫০ মেট্রিক টন, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নে ৩ হাজার ৩৭৫টি কার্ডের বিপরীতে ৩৩.৭৫০ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আবুবক্কর সিদ্দিকী  বলেন, দুঃস্থ ও অতি দরিদ্র পরিবারগুলোর মাঝে এ চাল বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না এবং খুব তাড়াতাড়ি চাল বিতরণ কার্যক্রম শেষ করার জন্য উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, দুঃস্থ, অতি দরিদ্র ব্যক্তি, পরিবারকে এ সহায়তা প্রদান করতে হবে। তবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অতিদরিদ্রদের অগ্রাধিকার দিতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com