শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে
হোসেনপুরে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন, নারী শিশুসহ হাজারো মানুষ হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে মিছিলটি হোসেনপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চৌরাস্তায় এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক নাঈম, সদস্যসচিব দেলোয়ার হোসেন রাজিব, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজীব আহমেদ, সদস্য সচিব রিমন মিয়া, হোসেনপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুম হাসান, সাধারণ সম্পাদক আরিফ মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গুগল ম্যাপ থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলা, গাজায় চলমান ইসরাইলি আগ্রাসন, শিশু ও নারীদের নির্বিচারে হত্যা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসসহ সবকিছুই এক নির্মম গণহত্যার বাস্তব চিত্র বিশ্বদরবারে নিন্দনীয়। তাই অবিলম্বে চলমান ওইসব গণহত্যা বন্ধেরও দাবি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com