সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

তাড়াইলে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ১হাজার ৮৮৬ জন 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে
তাড়াইলে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ১হাজার ৮৮৬ জন 
সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের তাড়াইলে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১হাজার ৮৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। উপজেলার ১৫ টি উচ্চ বিদ্যালয়, ১টি দাখিল মাদরাসা এবং ৫টি আলিম মাদরাসার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে দায়িত্বপ্রাপ্ত রিফাত শারমিন জানান, এবার উপজেলায় মোট ১৩৫৭ জন শিক্ষার্থী এস‌এস‌সি, ৩৯৪ জন শিক্ষার্থী দাখিল ও ১৩৫ জন শিক্ষার্থী ভোকেশনালসহ মোট ১হাজার ৮৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে।
তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার হলগুলো আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। শিক্ষার্থী এবং অভিভাবকদের যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে ও তাদের নিরাপত্তায় সার্বিক সহযোগিতা করছি। যানজট নিরসনে সার্বক্ষণিক পুলিশ কাজ করে যাচ্ছে।
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী বলেন, নকল মুক্ত পরীক্ষা নিতে নির্দেশনা দেয়া হয়েছে। পরীক্ষায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে। তাছাড়া কোন শিক্ষার্থী অসুস্থ হলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com