সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

তাড়াইলে শতাধিক বছরের চলাচলের রাস্তা বন্ধ করে ঝুঁকিপূর্ণ দেওয়াল নির্মাণ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে
তাড়াইলে শতাধিক বছরের চলাচলের রাস্তা বন্ধ করে ঝুঁকিপূর্ণ দেওয়াল নির্মাণ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা  ইউনিয়নের দেওথান গ্রামের প্রতিবেশীর শতাধিক বছরের চলাচলের রাস্তা বন্ধ করে অবৈধভাবে ঝুঁকিপূর্ণ দেওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে শরীফ খানের বিরুদ্ধে। এবিষয়ে গতকাল রোববার আল মামুন খান লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী বরাবর।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার  দেওথান গ্রামের মৃত ফজলুর রহমান খানের ছেলে শরীফ খান প্রতিবেশী মৃত আবদুল বারী খানের ছেলে আল মামুন খানের দখলীয় জায়গাতে শতাধিক বছরের চলাচলের রাস্তা বন্ধ করে অবৈধভাবে ঝুঁকিপূর্ণ দেওয়াল নির্মাণ করিয়াছে। অভিযুক্ত শরীফ খানের এসব কার্যকলাপে স্থানীয় জনসাধারণ ক্ষুব্ধ হয়ে উঠেছেন। যে কোনো সময় এখানে অপ্রীতিকর ঘটনারও আশংকা করছেন এলাকাবাসী। শতাধিক বছরের পুরানো ঐ রাস্তাটি দিয়ে প্রতিদিন আল মামুন খানের পরিবারের লোকজন যাতায়াত করে থাকেন।

ভুক্তভোগী আল মামুন খান বলেন আমার দখলীয় জায়গাতে চলাচলের রাস্তা বন্ধ করে অবৈধভাবে শরীফ খান ঝুঁকিপূর্ণ দেওয়াল নির্মাণ করিয়াছে। যে কোনো সময় দেওয়াল ভেঙ্গে দুর্ঘটনার ঘটতে  পারে। আমি শরীফ খানরে দেওয়াল নির্মাণ না করার জন্য বারবার অনুরোধ করেছি কিন্তু সে আমার কথার কর্ণপাত করে নাই, বরং আমাকে হুমকি ধামকি দিয়ে দামাইয়া রাখে। এলাকাবাসীদের বিষয়টি জানাইলে তারা আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্মরণাপন্ন হতে বলেন।

তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী বলেন, দেওথান গ্রামের আল মামুন খানের দখলীয় জায়গাতে চলাচলের রাস্তা বন্ধ করে অবৈধভাবে শরীফ খান ঝুঁকিপূর্ণ দেওয়াল তৈরি করেছে এ মর্মে একটি লিখিত অভিযোগ পেয়েছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com