কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নে টানসিদলা গ্রামের মৃত আ: গফুর এর স্ত্রী ভিক্ষুক মোছা: ফালানীর (৬৫) স্বামীর দেওয়া হেবা জমি দখলের পায়তারা করছে প্রতিবেশী নূরজাহান গংরা।
উক্ত বিষয়ে প্রতিকার চেয়ে আজ শুক্রবার (৯ মে) সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছে অসহায় ভিক্ষুক ফালানী। সংবাদ সম্মেলনে ফালানি বলেন, আমার স্বামী দেওয়া হেবা জমি আমার নামে খারিজ কৃত সিদলা মৌজায় দাগ নং ৪৫৬০, খতিয়ান নং আর এস ১৫১৫, শ্রেণী বাড়ী, জমির পরিমাণ ১.৬৫০০ শতাংশ জায়গা আমার স্বামীর দূর সম্পর্কের আত্মীয় ও প্রতিবেশী মোছা : নূরজাহান গংরা মিলে জোরপূর্বক আমার বাড়ির গাছ পালা কেটে নিয়ে যাচ্ছে। এমনকি এক দল সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে মেরে ফেলার হুমকি দমকি দিচ্ছে।
তাই আমার কোন সন্তান নাধী না থাকায় স্বামীর দেওয়া শেষ সম্ভব জায়গাটি রক্ষা করতে এবং সুবিচারের আশায় গত ৮ ই মে হোসেনপুর থানায় এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করি।