রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

চার্জে লাগানো অটোরিকশায় হাত লাগাতেই প্রাণ গেল কনার

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে
চার্জে লাগানো অটোরিকশায় হাত লাগাতেই প্রাণ গেল কনার
কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে কনা আক্তার (২৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ মে) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাধখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কনা আক্তার একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী। 
স্থানীয় সুত্রে জানা যায়, এদিন সকালে পিতার বাড়িতে যাওয়ার জন্য পাশের বাড়িতে অটোরিকশার খোঁজ করতে যান কনা। পরে চার্জে লাগানো অটোরিকশায় হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে সে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাঞ্জন পন্ডিত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com