বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানের সঙ্গে যুদ্ধ ‘বেশ সফলভাবে চলছে’: ট্রাম্প হরমুজ প্রণালী সংকট: তেলের দাম ২০০ ডলারে যেতে পারে, ইরানের হুঁশিয়ারি কিশোরগঞ্জে বিস্ফোরক আইনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার ঈদুল ফিতর ও জাতীয় দিবস সামনে রেখে প্রস্তুতি সভার পাশাপাশি তাড়াইলে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হোসেনপুরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, মারধরে আহত ১ সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন সর্বোচ্চ নেতা ‘সুস্থ ও নিরাপদ’ আছেন চট্টগ্রামে পৌঁছেছে ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের ৪ জনের অভিষেক হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

১২ কেজি এলপিজির দাম কমল ৩৯ টাকা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে
১২ কেজি এলপিজির দাম কমল ৩৯ টাকা

ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কেজিতে কমেছে ৩ টাকা ৩০ পয়সা। জুলাই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বিইআরসির নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ বেসরকারি এলপিজির প্রতি কেজির দাম দাঁড়িয়েছে ১১৩ টাকা ৬৪ পয়সা। গত মাসে এটি ছিল ১১৬ টাকা ৯৪ পয়সা। প্রতি মাসেই সৌদি সিপির ভিত্তিতে এই দাম নির্ধারণ করা হয়। এলপিজির মূল উপাদান প্রোপেন ও বিউটেন আমদানি করা হয়, যার মূল্য নির্ধারণ করে সৌদি আরবের আরামকো।

গৃহস্থালিতে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডার ছাড়াও অন্যান্য আকারের সিলিন্ডারের দাম একইভাবে হ্রাস পাবে। তবে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৮২৫ টাকা এবং অটোগ্যাসের দাম ৬৪ টাকা ৩০ পয়সা অপরিবর্তিত রাখা হয়েছে।

বিইআরসি ২০২১ সালের এপ্রিল থেকে মাসভিত্তিক এলপিজির দাম নির্ধারণ করে আসছে। যদিও বাজারে নির্ধারিত দামে বিক্রি না হওয়ার অভিযোগ রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com