বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানের সঙ্গে যুদ্ধ ‘বেশ সফলভাবে চলছে’: ট্রাম্প হরমুজ প্রণালী সংকট: তেলের দাম ২০০ ডলারে যেতে পারে, ইরানের হুঁশিয়ারি কিশোরগঞ্জে বিস্ফোরক আইনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার ঈদুল ফিতর ও জাতীয় দিবস সামনে রেখে প্রস্তুতি সভার পাশাপাশি তাড়াইলে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হোসেনপুরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, মারধরে আহত ১ সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন সর্বোচ্চ নেতা ‘সুস্থ ও নিরাপদ’ আছেন চট্টগ্রামে পৌঁছেছে ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের ৪ জনের অভিষেক হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৩৩৭

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৩৩৭

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৫ সালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৪ জনে। বৃহস্পতিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন আরও ৩৩৭ জন রোগী। ফলে চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হয়েছে ১৩ হাজার ৯৩১ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের মধ্যে একজন ঢাকায় এবং আরেকজন চট্টগ্রাম বিভাগে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জুলাই মাসে এখন পর্যন্ত ১২ জন, জুনে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন ও মে মাসে ৩ জন ডেঙ্গুতে মারা গেছেন।

নতুন আক্রান্ত রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১০১ জন ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৭৬ জন, ঢাকা বিভাগে ৪১ জন, ময়মনসিংহে ৫ জন, চট্টগ্রামে ৫৮ জন, খুলনায় ২৮ জন, রাজশাহীতে ২৭ জন এবং সিলেট বিভাগে ভর্তি হয়েছেন ১ জন।

এর আগে ৭ জুন একদিনে সর্বোচ্চ ৪৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com