শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ

কিশোরগঞ্জ-১ আসনে এমপি প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ জহিরুল ইসলাম মবিনের

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ-১ আসনে এমপি প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ জহিরুল ইসলাম মবিনের

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে এমপি প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান জননেতা জহিরুল ইসলাম মবিন। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় হোসেনপুরের আসাদুজ্জামান খান অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা, সমর্থক এবং বিপুলসংখ্যক সাধারণ জনগণ অংশ নেন। পুরো অডিটরিয়াম ছিল উৎসবমুখর পরিবেশে মুখরিত। দীর্ঘদিন পর হোসেনপুর থেকে বিএনপির একজন কৃতি নেতাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে পেয়ে কর্মী-সমর্থকদের মাঝে দেখা যায় উচ্ছ্বাস ও আনন্দের বন্যা।

বক্তারা বলেন, বিএনপির দুর্দিনে সাহসী ভূমিকা রাখা, কারা ও পুলিশি নির্যাতন সহ্য করেও দল ও নেতার প্রতি অবিচল থাকা জহিরুল ইসলাম মবিনই হোসেনপুর-সদর আসনের প্রকৃত জননেতা। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।

সভায় নেতৃবৃন্দ আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দলীয় ঐক্য জোরদার, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূলের কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান।

এসময় আগামী বুধবার হোসেনপুর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com