কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় হাইওয়ে থানার কনস্টেবল নাজমুল হক (২৮) নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার চরমান্দার কান্দি এলাকার রাজু মিয়ার ছেলে।
নাজমুল টাঙ্গাইল জেলার গোড়াই হাইওয়ে থানা থেকে ২০২৪ সালের ৪ অক্টোবর ভৈরব হাইওয়ে থানায় যোগদান করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী ও ২ বছরের এক ছেলে সন্তান রয়েছে।
এ সময় ভৈরবগামী দ্রুতগতির অজ্ঞাতনামা আরেকটি ট্রাক এসে পুলিশের পিকআপভ্যানের ডানপাশে সজোরে ধাক্কা দিলে সেটি বাম পাশে নিচে পড়ে যায়। এ সময় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্য নাজমুল হক মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ট্রাকটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়।