রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ট্রেন অবরোধ, যাত্রীবাহী ট্রেনে পাথর নিক্ষেপ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে
ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ট্রেন অবরোধ, যাত্রীবাহী ট্রেনে পাথর নিক্ষেপ

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা করার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ সোমবার সকালে রেলপথ অবরোধ করে বিক্ষোভকারীরা। এ সময় ভৈরব রেলওয়ে জংশনে যাত্রীবাহী একটি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।

সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভৈরব বাজার রেলস্টেশনে অবস্থান নিয়ে স্থানীয়রা রেল চলাচল বন্ধ রাখেন। অবরোধ চলাকালে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে আটকা পড়ে। প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেনটি ছাড়ার চেষ্টা করলে বিক্ষোভকারীরা ট্রেনের দিকে পাথর ছুড়তে শুরু করেন।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, অবরোধ চলাকালে ট্রেনটি স্টেশনে থেমে ছিল। ট্রেন ছাড়ার সময় হঠাৎ কিছু বিক্ষোভকারী পাথর নিক্ষেপ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

অভিযোগের বিষয়ে আন্দোলনের অন্যতম নেতা ও সাবেক ছাত্রনেতা মো. শাহরিয়ার ফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। তবে গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিছু উস্কানিদাতা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে। আমরা সহিংসতার পক্ষে নই, দাবি আদায়ের পথও হবে শান্তিপূর্ণ।

এর আগে, গতকাল রোববার সকালে একই দাবিতে ভৈরবের দুর্জয় মোড়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এতে উভয় মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার মেঘনা নদী নৌপথে অবরোধ কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছেন তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com