সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা ই-বেইলবন্ড চালু, জামিন প্রক্রিয়ায় স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপি-জোটের ৩৬ প্রার্থী চূড়ান্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান নওগাঁয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু নওগাঁর মাঠে উঠবে নতুন কুঁড়ি: শুরু হচ্ছে প্রতিভা খোঁজার অভিযান তাড়াইল উপজেলায় ২০ হাজার ৮০৩ জন শিশুকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা

তাড়াইলে যুবদলের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে
তাড়াইলে যুবদলের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা যুবদলের উদ্যোগে র‍্যালি, সংক্ষিপ্ত আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল ৪টায় শুরু হওয়া র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। পরে বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত হোসেন সিদ্দিকী বিপ্লব, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, ২নং রাউতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফ আহমেদ, ৩নং ধলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ আবুল কাশেম জয়, ৪নং জাওয়ার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রেজাউল করিম দানু, ৫নং দামিহা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব  সামিউল কাদের সামী এবং ৬নং দিগদাইর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহজালাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিকুর রহমান অপু, সদস্য সচিব জাহাঙ্গীর হাসান ভূঁইয়া রাকিব, শ্রমিক দলের সভাপতি আবদুল কাইয়ুম, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আলহাজ্ব সগীর হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু এবং উপজেলার সাতটি ইউনিয়ন যুবদলের সকল নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, পরিবেশ সংরক্ষণ ও তরুণ সমাজকে সংগঠিত করার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। তারা জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com