শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে ‘যন্ত্রণাদায়ক জবাব’ দেওয়ার হুমকি ইরানের জামায়াত ‘এখনো কোনো মেয়র প্রার্থী ঠিক করেনি’ হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু বন্ধ কলকারখানা শিগগিরই চালু হবে: প্রধানমন্ত্রী তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস পালিত হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার

তারুণ্যের উৎসব: কিশোরগঞ্জে ‘ডেভেলপমেন্ট কাপ’ ফুটবলের বাছাই পর্ব শুরু

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে
তারুণ্যের উৎসব: কিশোরগঞ্জে 'ডেভেলপমেন্ট কাপ' ফুটবলের বাছাই পর্ব শুরু

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এবং ‘তারুণ্যের উৎসব’ এই স্লোগান সামনে রেখে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব ও প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে জেলার ১৩টি উপজেলার মোট ১২০ জন উদীয়মান খেলোয়াড় ৮টি দলে বিভক্ত হয়ে এই বাছাই পর্বে অংশ নেয়।

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা থেকে মোট ৩০ জন প্রতিশ্রুতিশীল খেলোয়াড়কে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। জেলা ক্রীড়া অফিসার আল আমিন জানিয়েছেন, বাছাইকৃত এই খেলোয়াড়দের নিয়ে মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে তৃণমূল থেকে স্থানীয় তরুণ ফুটবল প্রতিভাদের তুলে এনে জাতীয় পর্যায়ে সুযোগ করে দেওয়ার পথ তৈরি হবে।

জমকালো এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

তারুণ্যের উৎসব: কিশোরগঞ্জে 'ডেভেলপমেন্ট কাপ' ফুটবলের বাছাই পর্ব শুরু

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো: আল-আমিন এর সভাপতিত্বে আয়োজিত এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত। বক্তারা যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বারোপ করেন।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রতিযোগিতা আয়োজন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com