বুধবার, ২৭ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

নাইজেরিয়ায় স্কুল থেকে দুই শতাধিক শিক্ষার্থী অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে
নাইজেরিয়ায় স্কুল থেকে দুই শতাধিক শিক্ষার্থী অপহরণ

নাইজেরিয়ার নাজার অঞ্চলে একটি ক্যাথলিক স্কুলে সশস্ত্র ডাকাতরা হামলা করে ২১৫ জন ছাত্র এবং ১২ জন শিক্ষককে অপহরণ করেছে। শুক্রবার ভোরে এই হামলার ফলে খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতার জন্য দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি করেছে।

শনিবার ( ২২ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সিএনএন এই তথ্য জানায়।

খ্রিস্টান অ্যাসোসিয়েশন অফ নাইজেরিয়া (সিএএন) জানিয়েছে, বেশ কিছু শিক্ষার্থী পালিয়ে গেলেও এখনও ২১৫ জন ছাত্র এবং ১২ জন শিক্ষক অপহৃত রয়েছেন। স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা বাহিনী উদ্ধার কাজ শুরু করেছে।

এ সপ্তাহে কোয়ারা অঞ্চলে এক গির্জায় আক্রমণে দুইজন নিহত এবং একাধিক উপাসক অপহৃত হয়। এছাড়া, কেব্বি রাষ্ট্রে একটি মেয়েদের স্কুলে ২৫ ছাত্রী অপহৃত এবং উপ-প্রধান শিক্ষিকা নিহত হন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, স্কুলটিতে নিরাপত্তার অভাব ছিল। অপহরণের জেরে জি টুয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিতে সাউথ আফ্রিকা সফর বাতিল করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু।

এই ঘটনার কয়েকদিন আগে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আরেকটি স্কুলে হামলা চালিয়ে ২৫ ছাত্রীকে অপহরণ করে বন্দুকধারীরা। তাদের মধ্যে একজন পালিয়ে আসতে পারলেও এখনো নিখোঁজ রয়েছে ২৪ জন। নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর হামলা চালানোর অভিযোগ তুলে সম্প্রতি দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com