শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে ‘যন্ত্রণাদায়ক জবাব’ দেওয়ার হুমকি ইরানের জামায়াত ‘এখনো কোনো মেয়র প্রার্থী ঠিক করেনি’ হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু বন্ধ কলকারখানা শিগগিরই চালু হবে: প্রধানমন্ত্রী তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস পালিত হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার

মুশফিকের ফিফটির পর ইনিংস ঘোষণা, আয়ারল্যান্ডের সামনে পাহাড়সম টার্গেট

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে
মুশফিকের ফিফটির পর ইনিংস ঘোষণা, আয়ারল্যান্ডের সামনে পাহাড়সম টার্গেট

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৭৬ রান করে টাইগাররা। জবাবে ২৬৫ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৯৭ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। এতে জয়ের জন্য ৫০৯ রানের লক্ষ্য দাঁড়িয়েছে আইরিশদের সামনে। 

শনিবার (২২ নভেম্বর) মুমিনুল হক ১৯ ও সাদমান ইসলাম ৬৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন। তবে দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ। ৭৮ রান করে সাজঘরে ফিরে যান সাদমান।

দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাত্র ১ রান করে ফিরে যান তিনি। এরপর ক্রিজে আসেন শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। মুমিনুলকে নিয়ে দিনের শুরুর ধাক্কা সামাল দেন তিনি।

দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন মুমিনুল। অন্যদিকে ফিফটির অপেক্ষায় থেকে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরেই ক্যারিয়ারের ৪১তম ফিফটি তুলে নেন মুশফিক।

মুমিনুলের সেঞ্চুরির জন্য অপেক্ষায় ছিল বাংলাদেশ দল। তবে ১১৮ বলে ৮৭ রান করে আউট হন তিনি। এরপরই ইনিংস ঘোষণা করে দেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৮১ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন মুশফিক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com