শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে ‘যন্ত্রণাদায়ক জবাব’ দেওয়ার হুমকি ইরানের জামায়াত ‘এখনো কোনো মেয়র প্রার্থী ঠিক করেনি’ হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু বন্ধ কলকারখানা শিগগিরই চালু হবে: প্রধানমন্ত্রী তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস পালিত হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার

মুশফিকের শততম টেস্টে ২১৭ রানে জিতল বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে
মুশফিকের শততম টেস্টে ২১৭ রানে জিতল বাংলাদেশ

চতুর্থ দিন শেষেই ঢাকা টেস্টে বড় জয়ের সুবাস পাচ্ছিলো বাংলাদেশ। পঞ্চম দিনে কার্টিস ক্যাম্ফারের প্রতিরোধ কেবল অপেক্ষা বাড়িয়েছে। তবে ঠিকই বড় জয় পেয়েছে টাইগাররা। ২১৭ রানের জয় দিয়ে মুশফিকুর রহিমের শততম টেস্ট রাঙিয়েছে স্বাগতিকরা।

সেইসঙ্গে আয়ারল্যান্ডকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করলো নাজমুল হোসেন শান্তর দল। ৫০৯ রানের লক্ষ্যে শেষ পর্যন্ত ২৯১ রানে অলআউট আয়ারল্যান্ড। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতল ২১৭ রানে। মিরপুর টেস্টের শেষ দিনে আইরিশদের রেকর্ড গড়া ব্যাটিং পারফরম্যান্সের পর বাংলাদেশ জিতেছে ২২১ রানে। দুই ম্যাচের সিরিজ তারা প্রত্যাশিতভাবেই জিতে নিয়েছে ২-০ ব্যবধানে।

স্রেফ চার উইকেট নিয়ে শেষ দিন শুরু করেও রোববার চমকপ্রদ ব্যাটিং পারফরম্যান্সে ৫৯.৩ ওভার ব্যাটিং করেন আইরিশরা।

শেষ পর্যন্ত ১১৩.৩ ওভারে ২৯১ রানে থামে তাদের ইনিংস।

মিরপুর চতুর্থ ইনিংসে সফরকারী দলের সর্বোচ্চ ইনিংস আগে ছিল ২০১৭ সালে অস্ট্রেলিয়ার ২৪৪। সবচেয়ে বেশি ওভার ছিল ২০১৮ সালে জিম্বাবুয়ের ৮৩.১ ওভার।

সাকিব আল হাসানকে টপকে আগের দিনই বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েছিলেন তাইজুল ইসলাম। শেষ দিনে তিনি দেশের প্রথম বোলার হিসেবে স্পর্শ করেন ২৫০ উইকেট।

৫৭ টেস্টে এই মাইলফলকে পা রেখে বাঁহাতি স্পিনারদের মধ্যে দ্রুততম হিসেবে তিনি ছুঁয়ে ফেলেন রাঙ্গানা হেরাথের বিশ্ব রেকর্ড।

দুই ইনিংসেই তার প্রাপ্তি চারটি উইকেট। আলাদা করে বলতে হবে হাসান মুরাদের কথাও। শেষ ইনিংসে চারটি উইকেট নিয়েছেন তিনিও। আয়ারল্যান্ডের নবম উইকেট জুটি যখন বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, তখন তিনিই টানা দুই বলে শেষ দুই উইকেট নিয়ে নিশ্চিত করেছেন দলের জয়।।

৬ উইকেটে ১৭৬ রান নিয়ে দিন শুরু করে আয়ারল্যান্ড। কার্টিস ক্যাম্ফার ও অ্যান্ডি ম্যাকব্রাইন বাংলাদেশকে অপেক্ষায় রাখেন অনেকটা সময়। ২০৫ বলে ২৬ রানের জুটি গড়েন দুজন, যেখানে ক্যাম্ফারের অবদান ৫২ বলে ৩।

ম্যাকব্রাইনকে (২১) ফিরিয়ে জুটি ভাঙার পাশাপাশি ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তাইজুল।

পরের জুটিতে দেখা যায় ভিন্ন চিত্র। ক্যাম্ফার যথারীতি এক প্রান্ত আগলেই ছিলেন। জর্ডান নিল খেলেন দারুণ কিছু শট। মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত এক ডেলিভারিতে ভাঙে ৪৮ রানের জুটি। ৫ চার ও ১ ছক্কায় ৩০ করে বোল্ড হন নিল।

আইরিশ প্রতিরোধ পর্বে এরপর ক্যাম্ফার ও গ্যাভিন হোয়ের বীরত্ব।

অভাবনীয় ব্যাটিং দক্ষতা দেখিয়ে বাংলাদেশের সব প্রচেষ্টা ব্যর্থ করে ওভারের পর ওভার কাটিয়ে দেন দুজন।

শেষ পর্যন্ত ৫৪ রানের জুটি থামে ১৯১তম বলে। হাসান মুরাদের দারুণ ডেলিভারিতে এলবিডব্লিউ হন হোয়ে। অভিষিক্ত লেগ স্পিনার ৩৭ রান করেন ১০৪ বল খেলে।

পরের বলেই বোল্ড হয়ে যান শেষ ব্যাটসম্যান ম্যাথু হামফ্রিজ। জিতে যায় বাংলাদেশ।

২৫৯ বল লড়াই করে ৭১ রানে অপরাজিত থাকেন ক্যাম্ফার। মিরপুর চতুর্থ ইনিংসে এত বেশি বল খেলার কীর্তি নেই আর কারও। সেই ২০০৮ সালের ডিসেম্বরে সাকিবের ২১২ ছিল আগের রেকর্ড।

আয়ারল্যান্ডের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ডেও ক্যাম্ফার ছাড়িয়ে যান নিজের আগের কীর্তিকে (২২৯ বল)।

শেষ পর্যন্ত তারা হেরেছে। তবে লড়াইয়ে হাল ছাড়েনি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬

আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬৫

বাংলাদেশ ২য় ইনিংস: ২৯৭/৪ (ডি.)

আয়ারল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৫০৯, আগের দিন ১৭৬/৬) ১১৩.৩ ওভারে ২৯১ (ক্যাম্ফার ৭১*, ম্যাকব্রাইন ২১, নিল ৩০, হোয়ে ৩৭, হামফ্রিজ ০; ইবাদত ১১-৩-২৯-০, তাইজুল ৪০-৭-১০৪-৪, খালেদ ১২-০-৪৫–১, মিরাজ ২৭-১১-৪৯-১, মুরাদ ২২.৩-১১-৪৪-৪, মুমিনুল ১-০২-০)।

ফল: বাংলাদেশ ২১৭ রানে জয়ী।

সিরিজ: দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: মুশফিকুর রহিম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com