শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

মক্তবে যাওয়ার পথে মাদরাসা ছাত্রীকে অপহরণ, গাড়ি থেকে লাফিয়ে রক্ষা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৯৫৬ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :

লালমাই উপজেলার পেরুল গ্রামে মক্তবে যাওয়ার পথে মাদরাসা ছাত্রীকে অপহরণের চেষ্টা করা হয়েছে। শনিবার ভোর ৬টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের এ ঘটনা ঘটে।

তাসলিমা আক্তার (১৫) লালমাই উপজেলার কাঁকসার গ্রামের মো. কালাম মিয়ার মেয়ে ও উপজেলার ফয়েজগঞ্জ ইসলামিয়া সিনিয়র মাদরাসার ৭ম শ্রেণির ছাত্রী। সে নানার বাড়ি থেকে পড়ালেখা করছে।

ছাত্রীর মামা মফিজুর রহমান জানান, তাসলিমা প্রতিদিনের মতো ভোর ৬টার দিকে মক্তবে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হলে বোরকা পরা অজ্ঞাত এক নারী তার কাছে দান-খয়রাত চায়। তাসলিমা তখন তাকে বাড়ির ভেতরে যেতে বলে। পরে সে মহাসড়ক পার হতে গেলে ওই নারী তাকে অচেতন করে কালো কাচের মাইক্রোবাস উঠিয়ে নিয়ে যায়। মাইক্রোটি বিজয়পুর পৌঁছালে জ্ঞান ফিরে তাসলিমা দেখে গাড়িতে আরও দুইটি বাচ্চা রয়েছে। বাচ্চাগুলো কান্না করায় গাড়ি থামিয়ে ওই নারী মোবাইলে কথা বলতে গেলে তাসলিমা কৌশলে গাড়িতে থেকে লাফিয়ে পালিয়ে আসে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউল আলম বলেন, অপহরণের চেষ্টার বিষয়টি আমরা শুনেছি। তবে কোনো স্বাক্ষী পাওয়া যায়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com