সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

তাড়াইল থানার ওসির বদলি খবরে উচ্ছ্বসিত অপরাধীরা, অসন্তোষ জনমনে

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে
তাড়াইল থানার ওসির বদলি খবরে উচ্ছ্বসিত অপরাধীরা, অসন্তোষ জনমনে
কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাব্বির রহমানের বদলি ঘিরে উপজেলাজুড়ে মানুষের মধ্যে উদ্বেগ ও হতাশা বাড়ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে পুলিশের বড় পরিসরের বদলি কার্যক্রমের অংশ হিসেবে তাড়াইল থানার ওসি মো. সাব্বির রহমানকে টাঙ্গাইল জেলায় বদলি করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়। বদলির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাড়াইল উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
.
স্থানীয় সূত্র ও বিভিন্ন সামাজিক মহলের মতে ওসি মো. সাব্বির রহমানের বদলির খবর পাওয়ার পর এলাকায় অপরাধচক্রের কিছু সদস্যের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। স্থানীয় সচেতন সমাজের ভাষ্যমতে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর রাজনৈতিক অস্থিতিশীলতা ও চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ওসি মো. সাব্বির রহমান তাড়াইল থানার দায়িত্ব গ্রহণের পর অপরাধ দমনে কঠোর অবস্থান নেন। দায়িত্ব গ্রহণের পর তিনি নিজে অভিযান পরিচালনা করে চিহ্নিত ছিনতাইকারী, চোর-ডাকাত, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করেন। মাদক বিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা, হেরোইনসহ উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার করা হয় বলে তথ্য পাওয়া যায়। এসব কারণে ওসি মো. সাব্বির রহমানকে জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবেও পুরস্কৃত করা হয়।
.
স্থানীয় অনেকেই দাবি করছেন, ওসি মো. সাব্বির রহমানের কঠোর অবস্থানের কারণে এতদিন দালাল ও অপরাধচক্র চাপে ছিল, অনেক চিহ্নিত  ছিনতাইকারী, ডাকাত, র্শীষ সন্ত্রসীরা আত্মগোপনে চলে গিয়েছিল। তার বদলির খবরে তারা আবার সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে। কতিপয় রাজনৈতিক প্রভাবশালী গোষ্ঠীর সমর্থকরা গোপনে উচ্ছ্বাস প্রকাশ করলেও সাধারণ মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। দিগদাইড় ও জাওয়ার ইউনিয়নসহ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আবার নাজুক হয়ে পড়তে পারে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানান, তিনি অত্যন্ত সাহসী ও দক্ষ কর্মকর্তা ছিলেন। আরও কিছু দিন তাকে দায়িত্বে রাখা গেলে তাড়াইল উপজেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বড় ভূমিকা রাখতো।
.
তাড়াইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো. সাব্বির রহমান বলেন, আমি অপরাধীকে শুধু অপরাধী হিসেবেই দেখি, কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করি না। সরকার আমাকে দেশের  যেখানেই দায়িত্ব দেবেন, সেখানেই যথাযথভাবে কাজ করবো।
.
করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা বলেন, ওসি মো. সাব্বির রহমান অপরাধ দমনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তবে বদলি প্রশাসনিক সিদ্ধান্ত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com