শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বাদ জোহর সেনানিবাসে এরশাদের প্রথম জানাজা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৫৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

আজ বাদ জোহর সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম নামাজে জানাযা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে।


এরশাদের ব্যক্তিগত সহকারী মেজর খালেদ আক্তার একথা জানিয়েছেন।
ডেপুটি প্রেস সেক্রটারি খন্দকার জালালী জানান, আগামীকাল সোমবার (১৫ জুলাই) সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এরশাদের দ্বিতীয় জানাজা এবং বেলা ১১টায় বায়তুল মোকাররম মসজিদে তৃতীয় জানাজা হবে। সেখান থেকে জাতীয় পার্টির কাকরাইল আফিসে নেওয়া হবে। রাতে সিএমএইচ এর লাশ হিমঘরে রাখা হবে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় হেলিকপ্টারে করে রংপুরে নেওয়া হবে এরশাদের মরদেহ। রংপুর জেলা স্কুল মাঠে বা ঈদগাহ মাঠে বাদ জোহর চতুর্থ জানাযা অনুষ্ঠিত হবে। বিকালে সেনাবাহিনী কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, বার্ধক্যজনিত কারণে এরশাদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রবিবার (১৪ জুলাই) সকালে পৌনে ৮টায় তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com