রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভৈরবে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত দুই

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে
ভৈরবে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত দুই

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সংঘর্ষে সজল মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিনগত রাতের দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শপাড়া ও বাঁশগাড়ী সংযোগ ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজল মিয়া উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামের চাঁন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে সজল মিয়া তার ফুফাতো ভাই রামিম ও জোনায়েদসহ মোটরসাইকেলে করে কালিকাপ্রসাদ ইউনিয়নের কুমিরমারা গ্রামে ফুফার বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে আদর্শপাড়া ও বাঁশগাড়ী সংযোগ ব্রিজ এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি তাদের থামানোর চেষ্টা করেন। ছিনতাইয়ের আশঙ্কায় সজল দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সজল মিয়া ও রামিম গুরুতর আহত হন এবং জোনায়েদও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজল মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রামিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় সজল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com