সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা ই-বেইলবন্ড চালু, জামিন প্রক্রিয়ায় স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপি-জোটের ৩৬ প্রার্থী চূড়ান্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান নওগাঁয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু নওগাঁর মাঠে উঠবে নতুন কুঁড়ি: শুরু হচ্ছে প্রতিভা খোঁজার অভিযান তাড়াইল উপজেলায় ২০ হাজার ৮০৩ জন শিশুকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা

হোসেনপুরে বিল্ডিং নির্মাণে বাধা, চাঁদাবাজি ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

সঞ্জিত চন্দ্র শীল 
  • আপডেট সময় শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৬৫ বার পড়া হয়েছে
হোসেনপুরে বিল্ডিং নির্মাণে বাধা, চাঁদাবাজি ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আদালতের রায় অনুযায়ী নিজ মালিকানাধীন জমিতে বিল্ডিং নির্মাণ করতে গিয়ে চাঁদাবাজি, মারধর ও ভাঙচুরের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন মোঃ রফিকুল ইসলাম (৭০)। এ ঘটনার প্রতিকার চেয়ে শনিবার (১০ জানুয়ারি) দুপুরে তিনি এক সংবাদ সম্মেলন করেন।

ভুক্তভোগী রফিকুল ইসলাম হোসেনপুর উপজেলার পূর্ব দ্বীপেশ্বর গ্রামের বাসিন্দা। তিনি এ ঘটনায় হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে গত ৬ জানুয়ারি ২০২৫ তারিখে হোসেনপুর থানায় মামলা নং–৪ রুজু করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩৭৯/৩৮৫/৪২৭/৫০৬(২)/৩৪ ধারায় কবির, শরিফ, দুলাল, হাওয়া আক্তারসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

অভিযোগে জানা যায়, মোঃ রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ক্রয়সূত্রে প্রাপ্ত জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস ও ব্যবসা পরিচালনা করে আসছিলেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী একাধিক ব্যক্তির সঙ্গে তার বিরোধ চলমান থাকলেও বিজ্ঞ আদালতের রায় তার পক্ষেই আসে। আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি উক্ত জমিতে বিল্ডিং নির্মাণকাজ শুরু করেন।

গত ৫ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক আড়াইটার দিকে পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি দা, কুড়াল ও লাঠিসোঁটা হাতে নিয়ে নির্মাণাধীন স্থানে প্রবেশ করে কাজ বন্ধ করে দেয় এবং চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা অভিযোগকারীর ছেলে রকিবুল হাসান সাব্বিরকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এতে সাব্বিরসহ রফিকুল ইসলাম গুরুতর আহত হন।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা মারধরের পাশাপাশি নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং নির্মাণসামগ্রী ভাঙচুর করে। একই দিন বিকেলে পুনরায় অভিযুক্তরা পার্শ্ববর্তী একটি দোকানে হামলা চালিয়ে আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হলে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ভুক্তভোগী পরিবার ভবিষ্যতে নির্মাণকাজ চালিয়ে গেলে আরও বড় ধরনের ক্ষতি ও প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছেন।

এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করে মামলা রেকর্ড করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com