মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না: সংসদে ফজলুর রহমান হরমুজ প্রণালি অবরোধ: ইরানি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যুহাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত দিলেন মির্জা ফখরুল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল টাইগাররা টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদীতে অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন অপরিকল্পিত স্লুইসগেট ও খাল দখলে হোসেনপুরের ৮ বিলে ভয়াবহ জলাবদ্ধতা, পানির নিচে হাজার হেক্টর ফসল তাড়াইলে চার মাস পর কিশোরীর লাশ কবর থেকে উত্তোলন, রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য কিশোরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

তাড়াইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে প্রবাসী নেতা আমিনুল ইসলাম ভুঁইয়া 

রুহুল আমিন
  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে
তাড়াইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে প্রবাসী নেতা আমিনুল ইসলাম ভুঁইয়া 

কিশোরগঞ্জের তাড়াইলের দক্ষিণ ধলা (বাগপাড়া) গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ঘর,দুটি গরু ও ঘরের মূল্যবান আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত তিনটি পরিবার।

বুধবার (৪ মার্চ) বিকেল ৪টায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর খোঁজখবর নেন এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সৌদি আরব দাম্মাম শাখার সাবেক সভাপতি,কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা,তাড়াইল উপজেলা বিএনপির উপদেষ্টা ও শিমুলহাটী গ্রামের কৃতী সন্তান আমিনুল ইসলাম ভুঁইয়া’র দেয়া নগদ অর্থ সহায়তা ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে পৌঁছে দেন তার ভাই মীর নাঈম ও উপজেলা বিএনপি নেতা ও ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক ভুঁইয়া নজরুল। এসময় উপস্থিত ছিলেন রাউতি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মীর রফিকুল ইসলাম শিবলি,৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরে আলম সাবান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দুর্জয় কাদরী সহ স্থানীয় নেতাকর্মীরা।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৭টা থেকে সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কৃষক হাবিব মিয়া প্রতিদিনের মতো সন্ধ্যায় গোয়ালঘরে মশা তাড়াতে আগুনের ধোঁয়া দেন। সেই আগুনের স্ফুলিঙ্গ থেকেই মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। গরুগুলো গোয়ালঘরে বাঁধা থাকায় বের হতে পারেনি। আশপাশে পর্যাপ্ত পানি না থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ওই ঘটনায় হাবিব মিয়ার গোয়ালঘরসহ মোট চারটি ঘর,দুটি গরু,ধান-চাল ও আসবাবপত্র পুড়ে যায়। পাশাপাশি প্রতিবেশী ফজলুর রহমান ও জয় মিয়ার দুটি ঘরও আগুনে ভস্মীভূত হয়। খবর পেয়ে তাড়াইল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত হাবিব মিয়া, ফজলুর রহমান ও জয় মিয়া বলেন,আগুন লাগার পর আমরা ঘর থেকে কিছুই বের করতে পারিনি। ঘরবাড়ি, আসবাবপত্র,গরু ও ধান-চাল সব পুড়ে গেছে। আমরা একেবারে নিঃস্ব হয়ে পড়েছি। প্রবাসী ও আমাদের এলাকার দানবীর আমিনুল ইসলাম ভুঁইয়া যে সহযোগিতা করেছেন,তা আমাদের জন্য অনেক বড় সহায়তা।

এনামুল হক ভুঁইয়া নজরুল বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই প্রবাসী নেতা আমিনুল ইসলাম ভুঁইয়া অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগে তিনি সহযোগিতা অব্যাহত রাখবেন।

এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ চলছে বলে জানা গেছে। দক্ষিণ ধলার এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। এখন তাদের একটাই প্রত্যাশা সরকারি ও বেসরকারি সহায়তায় নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com