মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না: সংসদে ফজলুর রহমান হরমুজ প্রণালি অবরোধ: ইরানি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যুহাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত দিলেন মির্জা ফখরুল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল টাইগাররা টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদীতে অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন অপরিকল্পিত স্লুইসগেট ও খাল দখলে হোসেনপুরের ৮ বিলে ভয়াবহ জলাবদ্ধতা, পানির নিচে হাজার হেক্টর ফসল তাড়াইলে চার মাস পর কিশোরীর লাশ কবর থেকে উত্তোলন, রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য কিশোরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

তাড়াইলে আন্তর্জাতিক নারী দিবসের র‍্যালি অনুষ্ঠিত

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে
তাড়াইলে আন্তর্জাতিক নারী দিবসের র‍্যালি অনুষ্ঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে রোববার (৮ মার্চ) একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালির মূল প্রতিপাদ্য ছিল “আজকের পদক্ষেপ, আগামীের ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।” এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী উদ্যোক্তা, সাধারণ নারী এবং স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা লিফলেট বিতরণ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। নারীর ক্ষমতায়ন ও অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার র‍্যালির উদ্বোধন করেন এবং উপস্থিত সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com