মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না: সংসদে ফজলুর রহমান হরমুজ প্রণালি অবরোধ: ইরানি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যুহাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত দিলেন মির্জা ফখরুল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল টাইগাররা টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদীতে অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন অপরিকল্পিত স্লুইসগেট ও খাল দখলে হোসেনপুরের ৮ বিলে ভয়াবহ জলাবদ্ধতা, পানির নিচে হাজার হেক্টর ফসল তাড়াইলে চার মাস পর কিশোরীর লাশ কবর থেকে উত্তোলন, রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য কিশোরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

আন্তর্জাতিক নারী দিবসে তাড়াইলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক নারী দিবসে তাড়াইলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—নিশ্চিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নারীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহের ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিচালিত ভিশন সেন্টার তাড়াইলের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।
.
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত ক্যাম্পে উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় ২০০ জন নারী চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ৪০ জন নারী চক্ষু রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।
.
আয়োজকরা জানান, বাছাইকৃত ছানি রোগীদের ময়মনসিংহের ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে। পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিনামূল্যে প্রদান করা হবে।
.
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার নারীদের জন্য এ ধরনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com