শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নিকলীতে ৭৮২ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিলীপ কুমার সাহা, নিকলী, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
নিকলীতে ৭৮২ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে ৭৮২ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নিকলী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) গভীর রাতে নিকলী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার রওশন আরা বেগম (৫০) উপজেলার গুরুই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত মহব্বত আলীর স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গুরুই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অভিযান চালায়। এ সময় রওশন আরার ঘর থেকে ৭৮২ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ২২ হাজার ৫০ টাকা এবং একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় রওশন আরা বেগমকে গ্রেফতার করা হয় এবং শুক্রবার নিকলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৭)।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গ্রেফতার রওশন আরা বেগম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তিনি মাদকসহ গ্রেফতার হয়েছিলেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com