বুধবার, ২০ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

তাড়াইলে সাংবাদিক মাখদুম সাত্তার রুবেলের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে
তাড়াইলে সাংবাদিক মাখদুম সাত্তার রুবেলের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল

কিশোরগঞ্জের তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ক্রাইম তালাশের জেলা প্রতিনিধি মাখদুম সাত্তার রুবেলের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টায় তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের আয়োজনে খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি ও আল কোরআন ক্যাডেট মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশের উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন রিপন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক শতাব্দীর কণ্ঠের উপজেলা প্রতিনিধি রুহুল আমিন।

এছাড়া উপস্থিত ছিলেন তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের আকাশের জেলা প্রতিনিধি হুমায়ূন রশীদ জুয়েল, সাধারণ সম্পাদক ও জনবাণীর উপজেলা প্রতিনিধি আল মামুন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক এদিনের উপজেলা প্রতিনিধি জুবায়ের আহমাদ জুয়েলসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

কুরআন তেলাওয়াত শেষে মহান আল্লাহর দরবারে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং তাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দেওয়ার প্রার্থনা জানানো হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com