রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে
নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা

নওগাঁর বদলগাছী উপজেলায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে, যা বাস্তবায়িত হলে স্থানীয় কৃষি ও পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার চাঁপাইনগর থেকে পারসোমবাড়ী পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ খালের একটি অংশের (প্রায় ৭৫০ মিটার) পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে খালের প্রাথমিক অংশের কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কৃষি খাতকে শক্তিশালী করতে সরকার নিরলসভাবে কাজ করছে। খাল ও জলাশয় পুনঃখননের মাধ্যমে পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। এতে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি শুষ্ক মৌসুমে সেচ সুবিধা বাড়বে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, পলি জমে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে আশপাশের ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হতো, ফলে প্রতিবছর কৃষকদের ক্ষতির মুখে পড়তে হতো।

চাঁপাইনগর এলাকার কৃষক আমজাদ বলেন, খালটি পুনঃখনন হলে চাষাবাদে অনেক সুবিধা হবে। আধাইপুর এলাকার বাসিন্দা রহিম জানান, খালটি সংস্কার হলে এলাকার পরিবেশের ভারসাম্যও ফিরে আসবে। তবে পুরো খালটি খনন সম্পন্ন হলে আরও বেশি মানুষ উপকৃত হবেন।

উপজেলা প্রশাসন জানায়, খালটি পুনঃখননের ফলে কয়েকশ একর জমির পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে। পাশাপাশি এটি মৎস্য সম্পদ বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় সচেতন মহল প্রকল্পের স্বচ্ছতা ও কাজের গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com