রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু

কিশোরগঞ্জের তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ ও ১৬ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

একই দিন উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের মেধা ও সৃজনশীলতা প্রদর্শন করে।

পরে “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বিজ্ঞানমনস্ক জাতি গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষপর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার জানান, আগামী ১৬ এপ্রিল বৃহস্পতিবারও কর্মসূচি অব্যাহত থাকবে এবং সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com