শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সৌন্দর্যের অপরূপ লীলাভূমি মাধবপুর লেক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯
  • ৬৪৭ বার পড়া হয়েছে

সালাহ্উদ্দিন শুভ :
গাঢ় সবুজ পাহাড়, সুনীল আকাশ, শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো মনোরম চা বাগানের দৃশ্যে যে কেউ মনের গহিনে হারিয়ে যাবে আপন মনে। চারদিকে সুউচ্চ পাহাড়ের মাঝখানে অবস্থিত লেকটি সত্যি অপূর্ব। লেকের ঝলমল জল, ছায়া সুনিবিড় পরিবেশ, শাপলা-শালুকের উপস্থিতি আরো মনোমুগ্ধকর করে তুলেছে পরিবেশ। আর এই লেকটি দর্শন করতে হলে আপনাকে যেতে হবে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় অবস্থিত মাধবপুর লেকটি।

মূল গেট দিয়ে প্রবেশ করে আপনাকে হাঁটতে হবে তিন থেকে চার মিনিট। তারপরই একটি বাঁধ দেখতে পাবেন। বাঁধের অপর প্রান্তেই লেকের শুরু। আস্তে আস্তে যতই সামনের দিকে এগোতে থাকবেন, ততই ভালো লাগা বাড়তে থাকবে। ছোট-বড় পাহাড়ের পাশ দিয়ে আঁকাবাঁকাভাবে বয়ে চলেছে লেকটি। লেকের মাঝে ফুটে থাকা হাজারো বেগুনি শাপলার সৌন্দর্য দেখে শুধু মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতে হয়। হয়তো এরই মাঝে একঝাঁক পাখি আপনাকে আমন্ত্রণ জানাবে তাদের সুরের মূর্ছনা দিয়ে। ছবির মতো সুন্দর সারি সারি চা গাছ বুকে নিয়ে দাঁড়িয়ে উঁচু উঁচু টিলা, গাঢ় সবুজ পাহাড় আর মাথার ওপর সুনীল আকাশ। লেকের স্বচ্ছ নীলাভ জলে আকাশের প্রতিবিম্ব আর ফুটে থাকা অসংখ্য শাপলা-শালুকের অলংকরণ যেন শিল্পীর কল্পনার রঙে আঁকা কোনো নিখুঁত ছবি। সবুজ পাতার সতেজ গন্ধ আর চা বাগানের মনোরম দৃশ্য প্রকৃতিপ্রেমীদের আনমনে নিয়ে যায় এক ভিন্ন জগতে।

মাধবপুর লেকটি যেন প্রকৃতির আপন খেয়ালে গড়া এক নৈসর্গিক সৃষ্টি সে খানে অবস্থিত চায়ের দোকান থেকে আশার সময় নিয়ে আসতে পারেন চা-পাতা। মন চায় পড়ে থাকতে সারাক্ষন, আসতে চায় না মন। এই সৌন্দর্যের অপরূপ লীলাভূমি মাধবপুর লেক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com