মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় চলমান এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা-২০২৬ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল অত্যন্ত সন্তোষজনক।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষায় উপজেলার বিভিন্ন কেন্দ্রে মোট ১,৮২০ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৭৯৮ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ২২ জন। এতে উপস্থিতির হার দাঁড়ায় প্রায় ৯৮.৭৯ শতাংশ।

কেন্দ্রভিত্তিক তথ্যে দেখা যায়, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১,১৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১,১৩৫ জন উপস্থিত ছিল। মঠখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৪৪ জনের মধ্যে ২৪১ জন এবং জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৩০ জনের মধ্যে ৪২২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।

অন্যদিকে, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট ৩৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২৭ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ৩ জন। উপস্থিতির হার ছিল প্রায় ৯৯.০৯ শতাংশ। হোসেন্দী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৮৮ জনের মধ্যে ১৮৭ জন এবং চরকাওনা কারিগরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১৪২ জনের মধ্যে ১৪০ জন পরীক্ষায় অংশ নেয়।

এছাড়া দাখিল পরীক্ষায় মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে মোট ৬০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮২ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ২৫ জন। এতে উপস্থিতির হার দাঁড়ায় প্রায় ৯৫.৮৮ শতাংশ।

সর্বমোট তিনটি পরীক্ষায় ২,৭৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২,৭০৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ৫০ জন অনুপস্থিত ছিল। গড় উপস্থিতির হার দাঁড়ায় প্রায় ৯৮.১৯ শতাংশ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল কেন্দ্রে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com