শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পাইকপাড়া গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০০ মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় মাছ চাষি জামাল মিয়া।

জামাল মিয়া উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নিজের ৬১ শতাংশ জমির পুকুরে মাছ চাষ করে আসছিলেন। মাছ চাষের জন্য তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক তাড়াইল শাখা থেকে প্রায় ১৬ লাখ টাকা ঋণ গ্রহণ করেন।

জানা গেছে, পুকুরে মৃগেল, সিলভার কার্প, গোলসা, টেংরা ও তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করছিলেন তিনি। মাছের খাদ্য বাবদ ইতোমধ্যে প্রায় ১৯ লাখ টাকা ব্যয় করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের ভাষ্য, শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে মাছের খাদ্য দিতে গিয়ে জামাল মিয়া দেখতে পান, পুকুরের প্রায় সব মাছ মরে পানিতে ভেসে উঠেছে। পরে স্থানীয়দের সহায়তায় মৃত মাছ পুকুরপাড়ে তোলা হয়, যার পরিমাণ প্রায় ১০০ মণ বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে।

খবর পেয়ে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

ভুক্তভোগী জামাল মিয়া ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com