নিউজ ডেস্ক :
কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে বিদ্যুৎ স্পৃষ্টে কিন্ডারগার্টেনের শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার বিবরনে জানা য়ায শনিবার দুপুরে বাড়ীর পিছনে ডোবায় মাছ ধরতে গিয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ কিন্ডারগার্টেনের শিক্ষক এনামূল হক আসিফ (২৩) বিদ্যুৎ চালিত সেচ পাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
তাৎক্ষণিক তাকে আশপাশের লোক জন হোসেনপুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করে। এনামুল হক আসিফ নিরাহাগাতী (ছাওয়ালীয়া) গ্রামের মাজহারুল ইসলামের ছেলে।