শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

অবশেষে ক্ষমা চাইলেন সানি লিওন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১০ আগস্ট, ২০১৯
  • ৬১০ বার পড়া হয়েছে

তার জন্য এমনটা হবে ভাবতে পারেননি তিনি নিজেও। সিনেমা করেছেন অনেক। একাধিক ছবিতে আইটেম ডান্স করেছেন তিনি। কিন্তু এভাবে কখনো কারো অস্বস্তির কারণ হয়ে ওঠেননি। তাই শেষমেশ ক্ষমাই চাইলেন সানি লিওন। তার একটি ছবির জন্য চরম অস্বস্তিতে পড়েছেন দিল্লির এক বাসিন্দা। সানি লিওনকে চেয়ে একের পর এক ফোন যাচ্ছে তার কাছে। তাই ক্ষমা চেয়ে নিলেন অভিনেত্রী।

অন্তত শ’তিনেক ফোনে বিরক্ত দিল্লির যুবক পুণীত আগরওয়াল। শেষমেশ পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ২৬ জুলাই তার কাছে প্রথম ফোনটি আসে। সানি লিওনকে চাওয়ায় একটু অবাক হন তিনি। তবে ভেবেছিলেন কেউ বোধহয় তার সঙ্গে মজা করছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারেন ব্যাপারটা মোটেই মজার নয়। এরপর জানতে পারেন সদ্য রিলিজ হওয়া ছবি ‘অর্জুন পাতিয়ালা’-তে তার ফোন নম্বরটি ব্যবহার করা হয়েছে।

গত কয়েকদিনে এরকম কয়েকশ’ ফোন এসেছে তার নম্বরে। পুণীত খোঁজ নিয়ে জানতে পারেন, ছবিতে একটি দৃশ্যে সানি লিওন তার ফোন নম্বরটি ছবির অন্য একটি চরিত্রকে দিচ্ছেন। আর সেই নম্বরটি হল এই পুণীত আগরওয়ালের নম্বর। এরপর থেকেই সানি লিওনের ভক্তকুল ঝাঁপিয়ে পড়েছে। এই বিড়ম্বনা থেকে রক্ষা পেতে হেনস্তার অভিযোগ জানিয়ে থানায় একটি ডায়েরিও করেছেন তিনি।

এই প্রসঙ্গে সানিকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আমি ক্ষমা চাইছি। এরকম কিছু হতে পারে আমি ভাবিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com