রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রীর মৃত্যু

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯
  • ৬৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

কিশোরগঞ্জের হোসেনপুরে বাবা মায়ের অজান্তে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে হোসেনপুর-গফরগাঁও সিমান্তে ব্রহ্মপুত্র নদের ব্রিজের পশ্চিম পার্শে এ ঘটনা ঘটে। নিহত আশা আক্তার (১৭) জেলার পাকুন্দিয়া পৌর সদরের শাহাব উদ্দিনের মেয়ে ও পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

এ ঘটনায় প্রেমিক একই উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকার আজিম উদ্দিনের ছেলে ডালিম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, সোমবার (১৯ আগষ্ট) বিকেলে আশা তার প্রেমিক ডালিম মিয়ার সাথে তার পরিবারের অজান্তে হোসেনপুর এলাকার ব্রহ্মপুত্র নদের ওপর ব্রিজে ঘুরতে যায়। ব্রিজের পশ্চিমপাড় (গফরগাঁও উপজেলার পাগলা থানার অংশ) গিয়ে সড়ক দুর্ঘটনা গুরুতর আহত হয়। পরে প্রেমিকই তাকে উদ্ধার করে ঘটনাস্থলের পার্শের এক ফার্মেসি থেকে সাময়িক চিকিৎসা দিয়ে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেয়েটিকে মৃত ঘোষণ করেন। এ সময় আশপাশের লোকজন প্রেমিককে আটক ও হোসেনপুর থানা পুলিশের হাতে তুলে দেয়।

এই বিষয়ে হোসেনপুর থানার ওসি শেখ মোঃ মুস্তাফিজুর রহমান জানান, প্রেমিক ডালিমকে আমাদের হেফাজতে আনা হয়েছিল। ঘটনাস্থল যেহেতু পাগলা থানার অধিন তাই ওই থানায় মামলা হওয়ায় আসামীকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com