শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ব্রহ্মপুত্র সেতুর মাহমুদাবাদ প্রান্তে প্রায়ই ঘটছে ডাকাতির ঘটনা, নির্বীকার রায়পুরা থানা পুলিশ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২১ আগস্ট, ২০১৯
  • ৫৬৩ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :

ধারাবাহিক পর্ব-০১
ভৈরব-নরসিংদীর সীমানাস্থল ব্রহ্মপুত্র সেতুর নরসিংদীর রায়পুরা থানাধীন মাহমুদাবাদ প্রান্তে প্রায়ই ঘটছে ছিন্তাই ও ডাকাতির ঘটনা। দুর্বৃত্তদের কবলে পড়ে মোবাইল, টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসিপত্র হাড়াতে হচ্ছে এ মহাসড়কে যাতায়াতকারি মটড়সাইকেল থেকে শুরু করে ছোট যানবাহনের যাত্রীদের। এমনকি ডাকাতির কবলে পড়ে গুরুতর আহত হওয়ার ঘটনাও ঘটছে অহরহ। অথচ এ অঞ্চলের জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব যাদের হাতে সেই রায়পুরা থানা পুলিশের দৃশ্যমান নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসীসহ যানবাহন চালকরা। যদিও পুলিশ বলছে, যেকোনো ধরনের অপরাধ দমনে আমরা তৎপর রয়েছি। তবে মাহমুদাবাদ প্রান্তে ডাকাতির ঘটনা কেন ঘটছে এর কোনো সদুত্তর পাওয়া যায়নি। এছাড়াও পুলিশ কতটা তৎপর রয়েছে সে বিষয়ে খোঁজ নিতে তাৎক্ষণিক কয়েকজন সংবাদকর্মী ব্রহ্মপুত্র সেতু থেকে নারায়নপুর বাসষ্ট্যান্ড এলাকা পর্যন্ত ঘুরেও পুলিশের কোনো সদস্যকে দায়িত্ব পালনে দেখতে পায়নি। পরে বিষয়টি জানাতে রায়পুরা থানার ওসির নাম্বারে একাধিকবার কল দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ভৈরব পৌর শহরের তাতাঁর-কান্দি গ্রামের মিজান মিয়া নামে এক ভ্যান চালক জানান, গত ঈদ-উল আজহার দিন শেষে সন্ধ্যা সাতটার দিকে নারায়নপুর তার আত্মীয়ের বাড়িত মাংস দিয়ে বাড়ি ফেরার পথে ব্রহ্মপুত্র সেতুর মাহমুদাবাদ প্রান্তে পৌঁছালে কালো কাপড়ে মুখ বাধা ৭/৮জনের একটি ডাকাত দল ধারালো অস্ত্রের মুখে তার ভ্যান গাড়ির গতিরোধ করে তাকে টেনে-হিছড়ে পাশে ঝুপে নিয়ে যায়। এসময় মহাসড়ক দিয়ে ভৈরবগামী অপর একটি মাইক্রোবাস ঘটনাটি দেখে পেয়ে মাইক্রোবাসের ভেতরে থাকা ছয়জন গাড়ি থামিয়ে ডাকাত বলে চিৎকার-চেচামেচি শুরু করলে ডাকাত দলের সদস্যরা ভ্যান চালক মিজানকে মাথায় রামদা দিয়ে সজোরে আঘাত করে পালিয়ে যায়। পরে ওই মাইক্রোবাসের লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পৌঁছে দেয়। অথচ ঘটনাস্থলের ১০০ গজের মধ্যেই ডিউটিতে ছিলেন রায়পুরা থানার কয়েকজন পুলিশ সদস্য।

এছাড়াও গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে নারায়নপুরগামী একটি মটর সাইকেল ভৈরব থেকে ব্রক্ষ্মপুত্র সেতু পার হয়ে মাহমৃদাবাদ প্রান্তে পৌছলে মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা ৮/১০জনের একটি ডাকাতদল মটরসাইকেলটিকে থামানোর সংকেত দেয়। কিন্তু মটরসাইকেল চালক গাড়িটি না থামিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে ডাকাত দলের এক সদস্য নিজের হাতে থাকা চাপাতিটি মটরসাইকেল চালকের ছুড়ে মাড়ে। এতে চাপাতির আঘাতে মটরসাইকেল আরোহীর কপালে গুরুতর জখম হয়। পরে স্থানীয় কয়েকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এসব ঘটনা প্রতিরোধে পুলিশের ভূমিকা জানতে চেয়ে গত সোমবার রাত দশটার দিকে রায়পুরা থানার ওসি (তদন্ত) লুৎফর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি প্রথমে এ প্রতিবেদকের কথা বিশ্বাস হচ্ছেনা বলে মন্তব্য করেন। পরে বিভিন্ন সূত্র টেনে কয়েকটি ঘটনার কথা তুলে ধরলে তিনি জানান, সন্ধ্যা নামার সাথে সাথেই পুলিশ ওই এলাকায় ডিউটিতে যায়। দুটি টিমে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মাহমুদাবাদ থেকে রায়পুরা পর্যন্ত পুলিশ সদস্যরা ডিউটিতে থাকেন। তারপরেও এসব ঘটনা কেন ঘটছে তা খতিয়ে দেখা হবে এবং সবাইকে সচেতন করে দেওয়া হবে বলে জানান তিনি।

পরে রায়পুরা থানার ওসি (তদন্ত) লুৎফর রহমানের বক্তব্যের সত্যতা যাচাই করতে রাত সাড়ে দশটার দিকে ভৈরব থেকে কয়েকজন সংবাদকর্মী নারায়নপুর বাসষ্ট্যান্ড পর্যন্ত গিয়েও পুলিশের কোনো সদস্যকে এ মহাসড়কে দায়িত্ব পালন করতে দেখতে পায়নি। পরে বিষয়টি জানাতে পুনরায় মুঠোফোনে একাধিকবার কল দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com