শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সোমবার উদ্ধোধন হবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সেতু

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ১১১৫ বার পড়া হয়েছে

ভৈরব-কুলিয়ারচর কালি নদীর উপর নির্মিত প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছে। ভৈরব-কুলিয়ারচর দুই উপজেলাবাসির শত বছরের দাবির প্রেক্ষিতে বর্তমান সরকারের আমলে কালি নদীর উপর নব নির্মিত সেতুটির কাজ সম্পন্ন হলেও সেতুটি দিয়ে যান-বাহন ও জনগন চলাচলের জন্য উন্মোক্ত করার অধীর আগ্রহে অপেক্ষা করছে নদীর দুই তীরের বাসিন্দারা। আগামী সোমবার ভৈরব-কুলিয়ারচর নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও বিসিবি সভাপতি প্রয়াত রাষ্ট্রপি আলহাজ্ব জিল্লুর রহমানের পুত্র আলহাজ্ব নাজমুল হাসান পাপন সেতুতে যানবাহন ও জনগনের চলাচলের জন্য আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন বলে কথা রয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে যানা গেছে, আমার গ্রাম আমার শহর এ মোটোটু নিয়ে বর্তমান সরকার সারাদেশে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন । তারই অংশ হিসেবে ভৈরব-কুলিয়ারচর দুই উপজেলা বাসির শত বছরের স্বপ্ন পূরণে ভৈরব-কুলিয়ারচর কালি নদীর উপর ৭১কোটি ১৯লাখ টাকা ব্যয় ধরে এলজিইডি প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫২০.৬০ মিঃ দীর্ঘ প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান সেতুটি নির্মিত হয়েছে । ২০১৭ সালের মার্চ মাসে সেতুর নিমার্ণ কাজ শুরু হয়ে ২০১৯ সালের মার্চ মাসে সেতু নিমার্ণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের চেয়ে কিছু সময় বেশি লাগলেও সেতু নির্মাণ সম্পন্ন হওয়ায় নদীর ২তীরের বাসিন্দারা খুশি ও আনন্দিত ।

স্থানীয়রা বলেন, সেতুটি নিমার্ণ হওয়ার ফলে ২ উপজেলা বাসির দীর্ঘ কয়েক যুগর ভোগান্তি থেকে রেহাই পাবে । কারন এতদিন সেতু নির্মিত না হওয়ায় যুগযুগ ধরে ২ উপজেলাবাসির শত শত লোক ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কাজ কর্ম করতে এবং শত শত শিক্ষার্থীরা প্রতিদিন নৌকা যোগে নদী পাড়ি দিতে হতো । এতে অনেক সময় ও অর্থে ব্যয়ের পাশাপাশি দূভোর্গে পড়তে হতো । আবার অনেক সময় ঝড় বৃষ্টিতে নৌকা ডুবে লোকজন মারাও যেতো । এখন সেতুটি উন্মোক্ত হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ অর্থণীতিতেও বিরাট ভূমিকা রাখবে। এছাড়া নন্দনিক এ সেতুটি নির্মিত হওয়ায় সেতু দেখতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন শত শত লোকের সমাগম হয় বলেও জানান তারা।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, ২উপজেলা বাসির দীর্ঘদিনের স্বপ্ন পূরণে বর্তমন সরকার কালি নদীর উপর ৭১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান সেতু নির্মাণ করে দিয়েছেন । আগামী ৭অক্টোবর সোমবার স্থানীয় সাংসদ ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্ধোধন করে যান ও জনগন চলাচলের জন্য উন্মোক্ত করে দিবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com