শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ৮ম শ্রেণীর ছাত্রী তাহমিনা

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ৫৪১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে নারী ও কিশোরীদের সহিংসতা প্রতিরোধ পপি’র প্রকল্পের সহায়তায় ও স্কূল কর্তৃপক্ষের সহযোগীতায় সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ওয়াহিদুজ্জামান ঘটনাস্তলে উপস্তিত হয়ে ৮ম শ্রেণীর ছাত্রী তাহমিনা বেগম (খাদিজা) (১৪) বাল্যবিবাহ বন্ধ করেন।

এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের বাবা কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় -উপজেলার ৫নং শাহেদল ইউনিয়নে নয়াপাড়া গ্রামের মোঃ স্বপন মিয়ার মেয়ে তাহমিনা বেগম (খাদিজা) এস আর ডি শামসুদ্দিন ভূইয়া এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্রী সাথে হোসেনপুর পৌর সভার ঢেকিয়া ওয়ার্ডের মোঃ তাহের উদ্দিনের ছেলে রবিউল আওয়াল বিয়ে অনুষ্ঠান চলছিল। এ খবর শুনে পপি’র প্রজেক্ট অফিসার সালমা পারভীন ও অত্র স্কূল কতৃপক্ক মাহ্ফুজুর রহমান ভূইয়া ভূয়া কোর্টের এভিডেভিট দিয়ে বাল্যবিয়ে হচ্ছে মর্মে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন নিকট অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ৪ অক্টোবর শুক্রবার দুপুরে তাৎক্ষণিক সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ওয়াহিদুজ্জামান ঘটনাস্তলে উপস্থিত হয়ে বাল্য বিবাহ বন্ধ করে এবং খবর পেয়ে তখনই বর পালিয়ে যায়।

ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের বাবাকে দুই হাজার টাকা জরিমানা করে। পরে বাল্যবিয়ের কুফল বিষয়ে কনের বাবাকে অবগত করে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ে কে বিয়ে দেওয়া যাবে না মর্মে মুচলেকা নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com