শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

উদ্বোধন হল ভৈরব-কুলিয়ারচরবাসীর স্বপ্নের “জিল্লুর রহমান সেতু”

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
  • ৬২৬ বার পড়া হয়েছে

ভৈরব-কুলিয়ারচর কালি নদীর উপর নির্মিত প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ভৈরব কুলিয়ারচরের সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপন। আজ সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে নাম ফলক ও শান্তির পায়রা অবমুক্ত করে সেতুতে যান চলাচলসহ সর্বস্তরের মানুষের জন্য সেতুটি উন্মোক্ত ঘোষনা করেন তিনি।

ভৈরব উপজেলা পরিষদের আয়োজনে উদ্ধোধনি অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা প্রশাসক সারওয়ার মোর্শেদ চৌধুরির সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি নাজমুল হাসান পাপন এর সহধর্মিনী রোকসানা হাসান, ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া, কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মুছা মিয়া সিআইপি ও ঢাকা বিভাগের এলজিআইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুশংকর চন্দ্র আচার্য্য। এছাড়াও অনুষ্ঠানে দুই ভৈরব ও কুলিয়ারচর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ দুই উপজেলার সহ¯্রাধীক আওয়ামীলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য “আমার গ্রাম আমার শহর এ মোটোটু নিয়ে বর্তমান সরকার সারাদেশে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন । তারই অংশ হিসেবে ভৈরব-কুলিয়ারচর দুই উপজেলা বাসির শত বছরের স্বপ্ন পূরণে ভৈরব-কুলিয়ারচর কালি নদীর উপর ৭১কোটি ১৯লাখ টাকা ব্যয় ধরে এলজিইডি প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫২০.৬০ মিঃ দীর্ঘ প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান সেতুটি নির্মিত হয়েছে । ২০১৭ সালের মার্চ মাসে সেতুর নিমার্ণ কাজ শুরু হয়ে ২০১৯ সালের মার্চ মাসে সেতু নিমার্ণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের চেয়ে কিছু সময় বেশি লাগলেও সেতু নির্মাণ সম্পন্ন হওয়ায় নদীর ২তীরের বাসিন্দারা খুশি ও আনন্দিত ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com