শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে পূজা মন্ডপের অনুদানের চাল অগ্রিম বিক্রয়ে অনিয়ম: ইউএনওর হস্তক্ষেপে চাল বিতরণ

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
  • ৫৬১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে পূজা মন্ডপের সরকারি অনুদানের চাল অগ্রিম ক্রয়-বিক্রয়ে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ ওঠেছে। উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের হস্তক্ষেপে অনুদানের চাল ক্রয়-বিক্রয় বন্ধ করে ১৭টি পূজা মন্ডপের স্ব-স্ব কমিটির নিকট চাল বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, শারদীয় দূর্গোৎসব উপলক্ষে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় ১৭টি পূজা মন্ডপে ৫০০ কেজি করে সরকারী অনুদানের চাল বরাদ্ধ হয়। বরাদ্ধকৃত চাল খাদ্য গুদাম থেকে উত্তোলনের আগেই ১৪ টাকা কেজি দরে দাম নির্ধারণ করে ১৭টি পূজা মন্ডপের অনুদানের চাল হোসেনপুর বাজারের ব্যবসায়ী বিনয় বাবুর নিকট অগ্রিম বিক্রি করা হয়। গত ৫ অক্টোবর রাতে সহকারী কমিশনার ভূমি ওয়াহিদুজ্জামান ও এএসপি সার্কেল সোনাহর আলী পূজা মন্ডপ পরিদর্শন কালে বিষয়টি তাদের নজরে আসে। এক পূজা মন্ডপ কমিটির সভাপতি নাম প্রকাশে অনিচ্চুক, অভিযোগ করেন অনুদানের চাল নিন্মমানের হওয়ায় তারা গত বছরের তুলনায় কম দামে বিক্রি করতে বাধ্য হয়েছেন এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল কতৃক আর্থিক অনুদানের কোন টাকা তাদের দেওয়া হয়নি বলেও উপজেলা প্রশাসনকে অবগত করেন। এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন ও সহকারী কমিশনার ভূমি ওয়াহিদুজ্জামান তাৎক্ষনিক ভাবে ওই রাতেই খাদ্য গুদামে অভিযান চালিয়ে রহস্য উদঘাটনের চেষ্টা করেন। তদন্তে খাদ্য গুদাম থেকে পূজা মন্ডপের সরকারী অনুদানের চাল উত্তোলন করা হয়নি এবং খাদ্য গুদামে যতেষ্ট মানসম্পন্ন চাল মজুত রয়েছে বলেও প্রতিয়মান হয়। তবে অনুদানের চালের বিক্রয় মূল্য নির্ধারনের ভূমিকায় কে বা কাহারা জড়িত ছিলেন তা সুস্পষ্ট এখনো জানা য়ায়নি।

অন্যদিকে সুশিল সমাজে লোকজনের দাবি, বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করতে পূজা মন্ডপের অনুদানের চাল নিন্মমানের বলা হচ্ছে, যে চাল বিতরণই করা হয়নি সেই চাল নিন্মমানের হয় কি ভাবে ? এ অপপ্রচারের নাটকীয় বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে জোড়ালো ভাবে খতিয়ে দেখা হোক।

রোববার (৬ অক্টোবর) উপজেলা প্রশাসনের কঠোর নির্দেশে পূজা মন্ডপের সরকারী অনুদানের চাল বিক্রি সম্পূর্ণ বন্ধ করে নির্ধারিত ৫০০ কেজি করে উপজেলার ১৭টি পূজা মন্ডপের স্ব-স্ব কমিটির নিকট চাল বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলা চেয়ারম্যান কতৃক আর্থিক অনুদানের টাকা পুজা মন্ডপ কমিটির সভাপতির হাতে তুলে দেওয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন জানান, ইতিমধ্যে অনুদানের চাল উপজেলার ১৭টি পূজা মন্ডপে সুষ্ট ভাবে বিতরণ করা হয়েছে। উপরোক্ত বিষয়ে তদন্ত চলছে, খুব দ্রুত সময়ের মধ্যে কার্যকরী উদ্যোগ গ্রহনের আশ্বাস দেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com