শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হাওরের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নয়ন করা হবে: রাষ্ট্রপতি

মো: আবদুল্লাহ আল মামুন পলাশ
  • আপডেট সময় শনিবার, ১২ অক্টোবর, ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

শুক্রবার (১১ অক্টোবর) বিকালে নিজ জন্মভূমি হাওর উপজেলা মিঠামইনে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন মাঠে আয়োজিত এক সুধি সমাবেশে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, নিকলী থেকে গুণধর পর্যন্ত রাস্তা আছে। ওই রাস্তার নাম দিয়েছে আমার নামে। রাস্তাটার সেনশন আমি করে দিয়েছিলাম। কিন্তু হাওরে এ রকম রাস্তা বানানোর সুযোগ নেই। যে কারণে কিশোরগঞ্জ জেলা শহরের সাথে যোগাযোগ ফ্লাইওভারের মাধ্যমে করার পরিকল্পনা রয়েছে। এ সময় রাষ্ট্রপতি মিঠামইনে সেনানিবাসের দক্ষিণ থেকে চার কিলোমিটার ফ্লাইওভার করে মরিচখালী-কিশোরগঞ্জ সড়কের সাথে সংযোগ করে দেয়ার পরিকল্পনার কথা জানান।

তিনি আরও বলেন, কখনো হাওরের শিকড়ের কথা আমি ভুলিনি বরং জীবনভর এই হাওর ও এলাকার মানুষদের নিয়ে চিন্তা করেছি। প্রতিটি হাওরেই কৃষকের সুবিধার জন্য সাবমার্সেবল রাস্তা করা হচ্ছে।

মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলমের সভাপতিত্বে সুধি সমাবেশে বক্তৃতা করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পিপি শাহ আজিজুল হক প্রমুখ।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) সহ বিভিন্ন সামরিক, বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে হাওরের কোনো কৃষি জমিতে বসতি নির্মাণে পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা রয়েছে উল্লেখ করে বলেন, অনেকে আইন না মেনে হাওরের কৃষি জমির যেখানে সেখানে স্থাপনা নির্মাণ করছেন। এটি করবেন না। আইনটি মানতে তিনি স্থানীয় প্রশাসনসহ এলাকাবাসীকে সচেতন থাকতে পরামর্শ দিয়েছেন।

 

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com