শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে কন্যা শিশু দিবসের র‌্যালি ও আলোচনা সভা

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৬০২ বার পড়া হয়েছে

“কন্যা শিশুর অগ্রযাত্রা,দেশের জন্য নতুন মাত্রা ”এই ভাবান্তর নিয়ে কিশোরগঞ্জের হোসেনপুর শাহেদল ইউনিয়নে আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল রোববার (১৩ অক্টোবর) সকালে নারী ও কিশোরীদের সহিংসতা প্রতিরোধ প্রকল্পের (পপি) উদ্যোগে আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের বর্ণাঢ্য র‌্যালী শেষে শাহেদল ইউনিয়ন পরিষদ হলরুমে ৫ নম্বর শাহেদল ইউপি চেয়ারম্যান শাহ্ মাহবুবুল হক এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- নারী ও কিশোরীদের সহিংসতা প্রতিরোধ প্রকল্পের উপজেলা প্রকল্প কর্মকর্তা সালমা পারভিন, মাঠ সহায়ক আবু বক্কর ছিদ্দিক খোকন, মিনা আক্তার, ইউপি সদস্য মোঃ রুবেল মিয়া,আজিজুল হক, শান্তি আক্তার প্রমূখ।

এ সময় শিক্ষক-শিক্ষার্থী,নারী ও কিশোরীদের সহিংসতা প্রতিরোধ প্রকল্পের (পপি) নারী দলেরর সদস্যবৃন্দ ও কিশোর দলের সদস্যরা উপস্থিত ছিলেন ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com