শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৬৪১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ উপলক্ষে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে আসাদুজ্জামান খাঁন অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন। বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, ওসি শেখ মুস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সালাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডা আব্দুর রহিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডা মোঃ রফিকুল ইসলাম,ডিপুটি কমান্ডার মোঃ জামাল উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মোঃ নরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মোঃ মুঞ্জু মিয়া, বীর মুক্তিযোদ্ধা নিপেশ রঞ্জন সরকার প্রমূখ।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির শেষ্ট্র সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও বিভিন্ন কর্মসুচি বাস্তবায়নে তাদের সহযোগীতা কামনা করেছেন। তাছাড়া, মুত্তিযোদ্ধাদের সবধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন ইউএনও।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com