শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে কমিউনিটি পুলিশিং দিবসের র‌্যালি ও আলোচনা সভা

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৫৫১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে পুলিশই জনতা, জনতাই পুলিশ এ শ্লোগানকে সামনে রেখে সারা বাংলাদেশ পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং দিবস-২০১৯ এর বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৬ অক্টোবর) সকালে হোসেনপুর থানা কেক কেটে অনুষ্ঠানের শুরু করেন। পরে বর্ণাঢ্য একটি র‌্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আসাদুজ্জামান খাঁন অডিটরিয়ামে এসে শেষ হয়। সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সোহেল , উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রওশনা , অফিসার ইনচার্জ শেখ মোস্তাফিজুর রহমান, হোসেনপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ওহিদুজ্জামান, মহিলা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোছলেহ উদ্দিন, সাবেক সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন,সিদলা ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন,জিনারী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, আওয়ামীলীগের সদস্য আব্দুস সালাম মুন্সি প্রমূখ।

এ সময় শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশের পাশাপাশি জনগনকে অগ্রণী ভুমিকা পালন করাসহ জুয়া, মাদক, যৌন হয়রানির মতো বিভিন্ন আইন পরিপন্ত্রী কাজের বিষয়ে কমিউনিটি পুলিশিংয়ের কার্য়ক্রম বিষয়ে বিশেষ আলোচনা করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com