কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নে দাপুনিয়া গ্রামে ঈশা ফিলিং ষ্টেশনকে মোবাইল কোর্ট আইনে জরিমানা করা হয়েছে।
আজ (৩০শে অক্টোবর) এ ভেজাল বিরোধী অভিযানে ওজন ও পরিমাপ আইন ২০১৮ অনুযায়ী ফুয়েল (অকটেন, পেট্রোল) পরিমানে কারচুপি করার দায়ে হোসেনপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মোবাইল কোর্টের মাধ্যমে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান হোসেনপুর উপজেলাকে ভেজাল মুক্ত করণে এ ধরনের অভিযান অব্যাহত থাকিবে।