শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যাগে জাতীয় যুব দিবসের র্যালি, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরনের মধ্যদিয়ে যুব দিবস পালিত হয়েছে।
র্যালি শেষে উপজেলা হল রুমে নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপত্তিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা কৃষি অফিসার এমরুল কায়েস, আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নূরু, সাধারন সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, যুব উন্নয়ন অফিসার মোঃ আবুল কাশেম ও শ্রমিক লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলম প্রমুখ।