গতকাল (৩১শে অক্টোবর) বৃহস্পতিবার সকালে হোসেনপুর উপজেলার আসাদুজ্জামান অডিটোরিয়ামে নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন এর সভাপত্বিতে উপজেলা পর্যায়ে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের অংশগ্রনে দেশাত্ববোধক ও জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্তিত ছিলেন হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান, আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নূরু, সাধারন সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা প্রকৌশলী রাকিবুল আহ্সান জনি, মাধ্যামিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাদিকুর রহমান ও হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল প্রমুখ।